চাঁদপুর

চাঁদপুরে দাফনের সময় নড়ে উঠল নবজাতক।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর শহরের পৌর কবরস্থানে অজ্ঞাত নবজাতককে মৃত ভেবে দাফন করতে দিয়ে চলে যায় অজ্ঞাত ব্যাক্তি। দাফনকারী ব্যক্তি মৃত নবজাতকের দাফনের প্রস্তুতি নিতে গেলে হঠাৎ নড়ে ওঠে। এতে দাফনকারী হতচকিয়ে ওঠেন এবং বুঝতে পারেন শিশুটি এখনো জীবীত রয়েছেন। ঘটনাটি ঘটেছে ১৪ সেপ্টেম্বর রোববার দুপুরে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকার গোরে গরিবা পৌর কবরস্থানে। দাফনকারী ব্যক্তি শিশুটিকে জীবীত দেখে বিষয়টি পাশেই অবস্থানরত স্থানীয় সাংবাদিকদের জানালে নবজাতককে দ্রুত পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তারা। এসময় কর্তব্যরত ডাক্তার শিশুটিকে পরীক্ষা করে জীবীত দেখতে পান এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে ঐ নবজাতক হাসপাতালের এনআইসিইউতে ভর্তি রয়েছে। পৌর কবরস্থানের কবর খোঁড়ার কাজ করা শাহজাহান বলেন, ‘দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী একজন অজ্ঞাত পুরুষ একটি কার্টনে করে শিশুটিকে দিয়ে যায়। শিশুটি মৃত জানিয়ে দ্রুত কবরস্থ করতে বলেন আমাদের। পরে কবরস্থ করার সময় নড়েচড়ে ওঠে শিশুটি।হাসপাতালের এনআইসিইউর কর্তব্যরত চিকিৎসক জানান, ওই নবজাতকের আজই জন্ম হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। এদিকে হাসপাতালে অবস্থানরত কয়েকজন সাংবাদিক চাঁদপুর সময়কে জানান নবজাতকটিকে এখনো পর্যন্ত কেউ এসে নিজের ঔরশজাত সন্তান হিসেবে দাবি করেনি। অপরদিকে নবজাতককে পেতে ইতোমধ্যে তেরো দম্পতি আবেদন করেছেন। তেরো জনের তালিকাও তৈরি করা হয়েছে। আমেরিকা প্রবাসীসহ নিঃসন্তান দম্পতিও রয়েছে এই তালিকায়। তবে কাকে দেওয়া হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই উপযুক্ত ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে বলে তারা মনেকরেন।

এই বিভাগের আরও খবর

Back to top button