বান্দরবান

প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও সঠিক ব্যবহার হলে উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় সহায়ক হবে-ইউএনও।

মোঃ নাজমুল হুদা বান্দরবানঃ
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় পাথর পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রোয়াংছড়ি উপজেলার ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নে ৪নং ওয়ার্ড বেংছড়ি পাড়া রখইক্ষ্যং ছড়াতে পরিদর্শন করেন পরিদর্শন সময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণাল সিনিয়র সহকারি সচিব শিমুল সরকার, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৪নং ওয়ার্ডের সদস্য সুমন তংঞ্চঙ্গ্যাসহ স্থানীয় এলাকাবাসী মিলে পাথর পরিদর্শন করেন।প্রাকৃতিকভাবে ছড়ায় জমে থাকা পাথর ও এর অবস্থান পর্যবেক্ষণ করতে সবাই হেঁটে ছড়ার পানির মধ্য দিয়ে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় তারা পাথরের ধরণ, অবস্থান ও পরিবেশগত প্রভাব নিয়ে আলোচনা করেন।পরিদর্শন কালে রোয়াংছড়ি উপজেলা নির্বাহি অফিসার জানান, প্রাকৃতিক এই সম্পদ সংরক্ষণ এবং সঠিকভাবে ব্যবহার করা গেলে এলাকার অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ রক্ষায় তা সহায়ক হবে।পরিদর্শন শেষে বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালের সহকারি সচিব শিমুল সরকার জানান, বর্তমানে দেশে এবং পার্বত্য অঞ্চলে সকল ঝিরি, ছড়াতে প্রকৃতি যেমন অবস্থা ঠিক তার মত করে সাজিয়ে তোলার জন্য আমাদের সকলে রক্ষা করে হবে। পাথরের অবস্থান ও প্রাপ্যতা অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।এই কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা বলেন,বিগত দিনে আমাদের ইউনিয়নে বিভিন্ন জায়গা পাথর উত্তোলন করা হয়েছে দ্বায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনিক এবং স্থানীয় এলাকাবাসী পাড়ার কারবারি সহ সকলে সম্মিলিত করে আমরা প্রকৃতি রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, সামনে এই প্রকৃতির সাথে আমাদের বেঁচে থাকতে হবে। এতে এলাবাসী সহ সাধারণ মানুষ অংশ নেন।

এই বিভাগের আরও খবর

Back to top button