চাঁদপুর

বালিয়া খান বাড়ির যাতায়াতের রাস্তায় চলাচলে বাঁধা।

চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর সদর উপজেলা ৯ নং বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া ২নং ওয়ার্ড মরহুম নাজির খান পুরান বাড়ির ভিতরের রাস্তা দিয়ে যাতায়াত বাঁধা সৃষ্টি করায় বিপাকে পড়ে যান খান বাড়ির কয়েকটি পরিবার। এ বিষয়ে মরহুম হানিফ খানের ছেলে রাসেল খান বলেন-এটা আমাদের পুরোনো একটি ঐতিহ্যবাহী বাড়ি। এই বাড়ির সম্মান সর্বোত্রয় ছড়িয়ে আছে। এ বাড়ির সম্মান ফিরিয়ে আনতে আমাদের মধ্যে বন্ধু সুলভ সম্পর্ক থাকতে হবে। সে সম্পর্ক তো থাকা দূরে’ আমার বাড়িরই চাচা জহির খান গং সহ বাড়ির ভিতরের রাস্তাটি মানুষের যাতায়াতের বাঁধা বিঘ্ন করে আসছে। বাড়িতে একটা মানুষ অসুস্থ ও নিহত হলে এবং লাশের খাটিয়া যে’ এখান দিয়ে নিবে সে রাস্তাটিই এখন নেই। বাড়ির সবাই তাদের বললে তারা কোন কর্নপাত করেনি। এসময় রাসেল খান আরো বলেন-জাহির খানের যে ঘরটি রয়েছে সকেট করা তা’ পরিত্যাক্ত ঘর। এ ঘরে কেউ বসবাস করেন নি। তাহলে তার ঘরের সামনে দিয়ে মানুষ জন চলাচল করলে বাঁধা প্রধান করে কেনো। আমরা বাড়ির সবাই তাকে বলি ঘরের সামনে যে বাড়তি কাঁচা একটি ভিটি আছে এটি সরিয়ে ফেলা হউক। এবং যাতায়াত করতে যেভাবে সুবিধা হয় তা যেনো সবাই সবার বিষয়টা ভবিষ্যতের জন্য ভালো দিক মনে করে যাতায়াত রাস্তাটি সচল করে দেন। রাসেল খান আরো বলেন- বৃষ্টি হলেই পানির স্রোতে উঠানের মাটি গড়িয়ে পড়ে বড় বড় গর্তে পরিনত হয়ে আছে। সেটাও আমার নিজের অর্থায়নে বালি ও ইটের কংক্রিট এনে গর্তগুলো ভারাট করি। আমি সবার কাছে সুদৃষ্ট কামনা করি, বাড়ির সামনে একটি আরবী পড়ার কাঁচারীঘর ছিলো। এখানে আমাদের বাপ,চাচারা ও দাদারা দরবার করতো এবং তখনকার সময় আরবী পাঠ দান হতো। আমরাও পড়েছি,আজ সে কাঁচারী ঘরটাও ভেঙ্গে পড়ে আছে। কারো কোন গুরুত্ব নেই। সর্বোপরি বাড়ির সম্মান রক্ষার্থে আমরা সবাই একতাবদ্ধ হয়ে বাড়ির ভিতরের যাতায়াতের রাস্তাটি যেনো সচল করে দেন। অন্য দিকে যাতায়াতের বাঁধা জহির খান ও তার ছেলে ইমন খান বলেন’ আমাদের জায়গাতে আমরা ঘর করেছি। এখানে কোন সমস্যা নেই। তারা যদি জায়গা পায় তারা প্রকৃত কাগজ দেখিয়ে পুরো জায়গা নিয়ে যাক। আমাদের কোন সমস্যা নেই। বাড়ির রাস্তা সবাই যাতায়াত করতে পারবে। এসময় ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহীদ শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল গাজী সহ সালাম গাজী, হোসেন খান, মোক্তার খান, মানিক খান,রায়হান খান সহ তাদের উপস্থিতি থেকে সকলেই বলেন- মরহুম নাজির খান বাড়িটি এটি একটি ঐতিহ্য বাহী খান বাড়ি। কিন্তু বাড়ির ভিতরের যাতায়াতরত যে রাস্তাটি নিয়ে সমস্যা তা’ দীর্ঘদিন। আমি চাই কেউ যেনো গায়ে পড়ে, না লেগে তাই বাড়ির সবাই মিলে একত্রিত হয়ে একটি সঠিক সমাধানে আসুক।

এই বিভাগের আরও খবর

Back to top button