বগুড়া

ধুনটে শ্রমিকদল নেতা ও স্ত্রীর বিরুদ্ধে নারীকে ছবি বিকৃত করে অর্থ দাবির অভিযোগ।

গোবিন্দ রায় ধুনট বগুড়া প্রতিনিধিঃ
ধুনট উপজেলা শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম ও তার স্ত্রী দিতি আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক নারী। অভিযোগে বলা হয়েছে, তার ব্যক্তিগত ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা দাবি করেছেন তারা।অভিযোগকারী রুমা খাতুন বড়বিলা গ্রামের সেলিম রেজার স্ত্রী। তিনি সম্প্রতি জাতীয়তাবাদী মহিলা দলে সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন। অভিযোগে রুমা খাতুন উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে আশাদুল ইসলাম তার ছবি বিকৃত করে বিভিন্নজনের কাছে পাঠাচ্ছেন। এতে সামাজিকভাবে তিনি মানহানির শিকার হচ্ছেন। এ ঘটনার প্রতিবাদ জানালে আশাদুল দুই লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। অভিযোগের বিষয়ে দিতি আক্তার বলেন, রুমা খাতুন আগে আওয়ামী মহিলা লীগের কর্মী ছিলেন। ৫ আগস্টের পর মহিলা দলে যোগ দিয়েছেন। আমি বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ করায় তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। শ্রমিকদল নেতা আশাদুল ইসলামও অভিযোগ অস্বীকার করে বলেন,টাকা দাবি বা ছবি বিকৃতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, অভিযোগের প্রাথমিক তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button