

মোঃ হোসেন গাজীঃ
বন্ধু তরুণ সমাজকল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির প্রবাসী নেতৃবৃন্দের দেশে আগমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও উপদেষ্টা মোঃ সুলতান বেগ এর পিতা মরহুম বাদশা বেগ আখন শরীফের দাদার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বুধবার ৬ আগষ্ট সন্ধ্যায় হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া ৩ নং ওয়ার্ড সংগঠনের নিজ কার্যালয়ে এই সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধু তরুণ সমাজকল্যাণ পরিষদের বৈদেশিক উপদেষ্টা মোঃ সুলতান বেগ, নোমান ছৈয়াল,পরিচালক কাজী আন্নাছ, আখন মোঃ সোহাগ, দাতা সদস্য হাবিবুর রহমান, সহকারী পরিচালক নাসির রাড়ি, সিদ্দিক ছৈয়াল।সংগঠন প্রধান উপদেষ্টা আলাউদ্দিন পাটওয়ারীর ও প্রতিষ্ঠাতা শামিম হোসেন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে সভাপতি মিলন কাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত পাটওয়ারীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক উপদেষ্টা আল আমিন মিয়া,মেম্বার রুবেল শেখ, শিক্ষানুরাখী আনোয়ার মুন্সি, উপদেষ্টা দেলোয়ার গোলদার,বেপারী মোঃ দেলোয়ার, রহমতুল্লাহ, রিয়াদ, ফয়সাল। সংবর্ধিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।এসময় উপস্থিত অতিথিরা বলেন অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন গুলো নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে, বন্ধু তরুণ পক্ষ থেকে প্রতি বছর ইফতার ও কোরবানি দিয়ে অসহায়ের মাঝে বিতরণ করা হয়, বন্যায় ও আমাদের সংগঠন অসহায়ের পাশে ছিলো।দানশীল ও সেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা আগ্রহী তারা বন্ধু তরুণ সমাজ কল্যাণে মাধ্যমে যুক্ত হতে পারেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মোঃ নূর মোহাম্মদ, খতিব পূর্ব বাখরপুর পাটওয়ারী বাড়ি জামে মসজিদ।দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।










