

গোবিন্দ রায় ধুনট প্রতিনিধিঃ
পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলার মেসার্স সাহা ট্রেডার্স নামক একটি তেল বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে। সোমবার (১৪/০৭/২০২৫ ইং) বিকেল ৫টার দিকে এই অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল ধুনট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স সাহা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, ধুনট পৌরসভাস্থ ধুনট বাজারে সোমবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেসার্স সাহা ট্রেডার্সে ব্যবহৃত লিটারসমূহ বিএসটিআই-এর আদর্শমান লিটারে পরিমাপ করে দেখা হয়। ৩টি লিটার (১০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন) পরীক্ষা করে প্রতিটিতে ৫০ মিলি করে কম পরিমাণ জ্বালানি তেল পাওয়া যায়। এছাড়া বিএসটিআই-এর হালনাগাদ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স না থাকায় সামগ্রিক বিবেচনায় মেসার্স সাহা ট্রেডার্সকে এই জরিমানা টি করা হয়। কোর্ট পরিচালনাকালে বিএসটিআই-এর ফিল্ড অফিসার প্রসিকিউশন দাখিল করেন। জনসাধারণের সঙ্গে প্রতারণা করে মুনাফা অর্জন বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। পরিমাপে কম দেওয়া জ্বালানি গ্রাহকদের অধিকার হরণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


