যশোর

যশোরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক দুইজন।

মোঃ রফিকুল ইসলাম সবুজ যশোরঃ
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) যশোর জেলার ঝিকরগাছা ও সদর উপজেলায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মনোহরপুর এলাকা থেকে মনোয়ার হোসেন (৩২) এবং ঘোড়দা এলাকা থেকে সহিবুর রহমান (৫৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।আটক মনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অন্যদিকে, সহিবুর রহমানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক আসলাম হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

Back to top button