

নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর), এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদ সংগীয় অফিসার ও ফোর্স সহ অদ্য ২০/০৪/২৫ খ্রি. তারিখ ২৩.৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন হেমায়েতপুর ঋষিপাড়া এলাকা হইতে আসামী ১। নির্মল চন্দ্র দাশ (৪৮), পিতা-মৃত নারায়ন চন্দ্র দাশ, মাতা-মৃত জোসনা রানী, সাং-জামুর ঋষিপাড়া, হেমায়েতপুর, থানা-সাভার, জেলা-ঢাকা, ০২। প্রবেশ চন্দ্র দাশ (৪০), পিতা-মৃত অমৃত চন্দ্র দাশ, মাতা-মৃত লক্ষীরানী দাশ, সাং-ঋষিপাড়া হেমায়েতপুর, থানা-সাভার, জেলা-ঢাকাদেরকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।










