চাঁপাইনবাবগঞ্জ

লবণ ও চামড়া ব্যবসায়িদের সাথে চাঁপাইনবাবগঞ্জে ডিসি’র মতবিনিময়।

মোঃ শাহিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং পর্যাপ্ত লবণ সরবরাহ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে জেলা লবণ ও চামড়া ব্যবসায়িদের সাথে ডিসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ মে) বিকেলে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আবু হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা মোহাঃ আব্দুর রহিম, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে লবণের গুরুত্ব তুলে ধরা হয় এবং লবণের সরবরাহ, পরিবহন ও মজুত ব্যবস্থাপনায় সুষ্ঠু সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে চামড়া নষ্ট হওয়া রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button