বগুড়া

ধুনটে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুর।

গোবিন্দ রায় ধুনট বগুড়াঃ
বগুড়ার ধুনটের চৌকিবাড়ি ইউনিয়নের শাকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ভাঙচুর চালিয়েছে।রবিবার (৩১ আগস্ট) ভোর রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলে এবং টিনের বেড়া, টেবিল-চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, সম্প্রতি আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার ও জামিনকে কেন্দ্র করে উত্তেজনার জের ধরে এই হামলা হতে পারে। তবে এ ঘটনায় বিএনপির দায়িত্বশীল নেতাদের তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button