মানিকগঞ্জ

দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আজ সমন্বিত অভিযান।

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা ও আল-ইনসাফ মানবিক ফাউন্ডেশন সংগঠনের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন এর নেতৃত্বে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা ও আল- ইনসাফ মানবিক ফাউন্ডেশন সদস্যদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ইউএনও নাহিয়ান নুরেন। এরপর উপজেলা প্রেসক্লাব সংলগ্ন এবং সদর বাজারের বিভিন্ন পয়েন্টে এই পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়।অভিযানকালে ইউএনও নাহিয়ান নুরেন বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই।নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব হবে। এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যহত থাকবে বলে তুমি জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button