সিলেট

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার বিরুদ্ধে দশঘর ইউনিয়ন তালামীযের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

উজ্জ্বল মিয়াঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৮নং দশঘর ইউনিয়ন শাখার উদ্যোগে ফিলিস্তিনে সন্ত্রাসবাদী ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বুধবার (৯ এপ্রিল) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি দশঘর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বের হয়ে স্থানীয় বাজার পীরের বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে, ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিদের গাজা উপত্যক্যা। বিশ্বের ২শত কোটি মুসলমানদের এক কাতারে দাড়িয়ে প্রতিরোধের আহবান জানানো হয়। এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানান বক্তারা।
বিশিষ্ট মুরব্বি ছাদিকুর রহমান ফুরালী সাহেবের সভাপতিত্বে এবং অত্র শাখার সাবেক সভাপতি মো. মামুনুর রশীদ জামিয়া এর সঞ্চালনায় প্রথমে কুরআন তেলাওয়াত করেন অত্র শাখার প্রচার সম্পাদক হা. জাহিদুল হক মিহাদ। এরপর বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মো. শুয়াইবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ছাব্বির হোসেন, বরুণী মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, নাচুনি গ্রামের বিশিষ্ট মুরব্বি আবুল হোসেন, শামীম মিয়া, ডা. কবির খান, আবু আনাছ প্রমুখ। সমাবেশের সমাপ্তি বক্তব্য রাখেন অত্র শাখার সভাপতি মো. উজ্জ্বল মিয়া। পরিশেষে, দশঘর দারুল কুরআন আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খাইরুল ইসলামের দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button