ধুনট পৌর যুবদল ও ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলপথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।


গোবিন্দ রায় ধুনট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধুনট পৌর যুবদলের আহ্বায়ক আলহাজ আবু তালহা শামীম খাঁনর আয়োজনে শুক্রবার (২১ মার্চ) বিকেলে ধুনট পৌর এলাকার বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ধুনট বাজারে পথচারী শ্রমজীবী গরিব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা বাবু, জাকারীয়া, ইমন, নাফিজ, নয়ন,শান্ত, রাব্বী,যুবদলনেতা লিখন, বাবু, আশিক হাফিজুর, পরান খালেক মামুন, তরিকুল, বিএনপি নেতা ওসমান, জহুরুল, ও শফি। পৌর যুবদলের আহবায়ক বলেন, পবিত্র রমজানের শিক্ষা অনুযায়ী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করাই তাদের মূল উদ্দেশ্য।রমজান মাস শুধু আত্মশুদ্ধির মাস নয়, বরং ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা বহন করে। তারা রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।










