

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে চৌমুহনী জনতা বেকারি এন্ড কনফেকশনারি এবং বাজার গ্রাম জরি মুড়ি মিল-এ বিএসটিআই এর সিএম লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজার জাত করণের প্রমাণ মেলে। সেখানে বিস্কুট, কেকসহ নানা ধরনের বেকারি সামগ্রী এবং মুড়ি লাইসেন্স বিহীন ভাবে উৎপাদন করা হচ্ছিল।এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দু’টিকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে অবশ্যই আইন মেনে উৎপাদন ও বিপণন কার্যক্রম চালাতে হবে।










