

এস এম ফজলে রাব্বি শুভ ধুনট,বগুড়াঃ
বগুড়া ধুনটে চিকাশী ইউনিয়নে জাতীয়তাবাদী সমবায় দলের কর্মী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চিকাশী ইউনিয়নে উক্ত কর্মী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কর্মী পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় দলের সভাপতি বিশিষ্ট চিত্রশিল্পী কামরুল ইসলাম। চিকাশী ইউনিয়ন সমবায় দলের সভাপতি নাঈমুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাকিল হকের সঞ্চালনায় অন্যান্য দের মাঝে বক্তব্য রাখেন,চিকাশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ,যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব আলম শিপন,উপজেলা সমবায় দলের সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম, সহসভাপতি রকি মন্ডল,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবদুল করিম, ইউনিয়ন তাতী দল নেতা লিয়কত আলী,ইউনিয়ন ছাত্র দল নেতা নূরনবী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।










