

শফিক শাহিন বানারীপাড়াঃ
মহান বিজয় দিবসের দিনে বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইনুল হককে বাইশারীর কলেজের প্রভাষক মোঃ কাউম জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর করেন। ১৬ ডিসেম্বর সোমবার বিকালে বানারীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের সিমানা প্রাচীরের কাজ নিয়ে জমি মালিকদের সাথে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের কথা বার্তা চলছিল হঠাৎ প্রভাষক কাউম এসে জমি নিয়ে পুর্ব শত্রুতার জেরে তর্কবিতর্ক শুরু করে মুক্তিযোদ্ধার মৃত মা বাবাকে নিয়ে গালিগালাজ ও মুক্তিযুদ্ধ নিয়ে অশালীন আচরণ করে আইনুল হক প্রতিবাদ করলে তাকে মারধর করে খুন জখমেরর হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। উল্লেখ্য মরহুম করিম মিয়া ও বজলুর রহমান মিয়া গংদের সাথে কাউমের বাবা আব্দুল হাই আকনের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আইনুল হক বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি সাধারণ ডাইরি করে তিন জনকে আসামী করে আসামীরা হল মৃত আব্দুল হাই আকনের ছেলে মোঃ কাউম(৫০),কাউম এর দত্তক ভাগিনা রানা মাস্টার
(৩৫), ও সেঝ ভাই সালাম আকন(৬০)কে আসামীরা করা হয়। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আইনুল হক বলেন কাউম আমার বাবা মা ও মুক্তিযুদ্ধ নিয়ে অশালীন আচরণ করে এবং আমাকে মারধরে তার সঠিক বিচায় চাই। এদিকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করায় এলাকবাসী,বানারীপাড়া মুক্তিযোদ্ধাদের সংগঠন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন।










