

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদরের দক্ষিণে ঐতিহ্য বাহী বিদ্যাপীঠ চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের শীত কালীন ৮২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় জাতীয় পতাকা ও পায়রা উত্তোলনের মধ্য দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরনীর পূর্বে আমন্ত্রিত অতিথিদের মধ্য বক্তব্য রাখেন চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন খান।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং সহ-কারী শিক্ষক মোঃ সুলতান মাহমুদ, জাহানারা বেগমের যৌথ সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসূফ গাজী, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ সাব্বির মিয়া, সহকারী প্রধান শিক্ষিকা খালেদা বেগম, চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ এটি. এম মোস্তফা হামিদী, সাবেক অভিভাবক প্রতিনিধি ডা.খোকন সহ সকল শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন খান তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান। ভবিষ্যতে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করা হবে বলে আশ্বাস দেন।










