অপরাধ

কালীগঞ্জে দুই মাদকসেবীর তিন মাস করে কারাদন্ড।

মোঃ মুক্তাদির হোসেনঃ
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও প্রসিকিউটর কালীগঞ্জ থানার এসআই মোঃ হায়াতুর রহমান সাথে ছিলেন।থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার দূর্বাটি গ্রামের মৃত বকুল আকন্দের পুত্র পারভেজ আহমেদ (২৭) ও নজরুল ইসলামের পুত্র তাইজুল ইসলাম (২৮) এলাকায় বসে নিষিদ্ধ মাদক ইয়াবা সেবন করছিল। এসময় গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমানা আদালত অভিযান করে তাদেরকে হাতেনাতে আটক করে দুইটি মামলায় (নং ১৮/২৬ ও ১৯/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেকেকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button