

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়। যোগদানকালে নবাগত পুলিশ সুপার মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জেলা পুলিশ,সাতক্ষীরার একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।এরপর নবাগত পুলিশ সুপার মহোদয় কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে পরিচিত হন এবং তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মোঃসজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃআমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) জনাব মোঃআমিনুর রহমান, সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও সাতক্ষীরা জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।










