ঢাকা

সাভারে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা জেলার সাভারে শাহজাহান (২৪) নামের এক অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। পুলিশের ধারণা, রিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টার সময় তাকে কুপিয়েছে দুষ্কৃতিকারীরা।বুধবার (২৮ আগস্ট) বেলা ১২টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর কৃষিবিদ এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।নিহত শাহজাহান গাইবান্ধা জেলার সদর থানার কোনাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার ইসলাম পলোয়ানের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ জানায়, রাতে যাত্রীবেশে শাহজাহানের অটোরিকশায় ওঠে হত্যাকারীরা। পরে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার ঈদগাহ মাঠের পশ্চিম পাশে রাস্তার ধারে রিকশা ছিনিয়ে নিতে চায় যাত্রীবেশে থাকা ওই অপরাধীরা। এসময় শাহজাহানের গলা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করে। তবে সে সময় অপরাধীরা রিকশা নিয়ে পালিয়ে যেতে পারেনি। পরে সকালে স্থানীয়রা শাহজাহানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব শিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গভীর ক্ষতের একাধিক চিহ্ন রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহের পাশেই অটোরিকশাটি পাওয়া গেছে। হত্যার মূল কারণ বের করতে তদন্ত করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

Back to top button