রাজশাহী

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

​মো. আলাউদ্দীন মন্ডল রাজশাহী প্রতিনিধি:
​রাজশাহী জেলার মোহনপুর উপজেলার খানপুর তরুণ সংগ্রহের উদ্যোগে স্থানীয় মহব্বতপুর খানপুর ডিগ্রি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ১ নম্বর ধুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষকুন্ডী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. সাইফুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।

​উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, “যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন তরুণদের মেধা ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি খানপুর তরুণ সংগ্রহের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

​অনুষ্ঠান শেষে একটি চমৎকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টটি গড়ায়। হাজারো ফুটবলপ্রেমী ও দর্শক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button