কলকাতা

যাদবপুর কাণ্ডের পর এবিভিপির মিছিল ঘিরে তুলকালাম কান্ড, পুলিশের ব্যারিকেট ভেঙে দেয়।

সমরেশ রায় কলকাতাঃ
আজ ২০শে আগস্ট বৃহস্পতিবার,ঠিক সকাল এগারোটায়, এবিভিপির ডাকে যাদবপুর চলো ডাক , মহামিছিল কে ঘিরে তুলকালাম কান্ড ঘটে, গোলপার্কে জমায়েত হওয়ার পর মিছিল যখন যাদবপুর থানার সামনে পৌঁছায় তখন পুলিশ ব্যারিকের দিয়ে আটকালে ,ব্যারিকেট ভেঙে তারা যাদবপুরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, এবিভিপির সমর্থকরা। এবং গোলপার্ক থেকে যাদবপুরের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ। প্রথম ব্যারিকেড ভেঙ্গে দিলে, দ্বিতীয় ব্যারিকেট কেউ ভেঙে ক্যাম্পাসের দিকে এগিয়ে যান এবিভিপির সমর্থকরা। এবং যাদবপুর এডিবিতে এসএফআইয়ের অবস্থানের সামনে পুলিশের ব্যারিকেড। মিছিল পৌছালে উভয়ের মধ্যে ধস্তাধস্তি চলে। ব্যারিকেট ভেঙে এগিয়ে যায় দিপ্সিতা ও দেবাঞ্জনরা। পুলিশের সাথে সেখানেও উত্তেজনা চলে। ব্যারিকেট ভেঙে দেওয়ায়, পুলিশের বাধার মুখে পড়ে এস আই এর মিছিল, পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয়। কিছুক্ষণ পরেই ঈপ্সিতা ও দেবাঞ্জনরা রাস্তায় বসে পড়েন ,অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে এবিভিপি এর মিছিল নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এমনকি এবিভিপির মিছিল থেকে কয়েকজন যাদবপুর বিশ্ববিদ্যালয় চার নম্বর গেট টোপকে ঢোকার চেষ্টা করেন। শুধু তাই নয়, বাইরে থেকে জলের বোতল ডিম ছড়ার অভিযোগ আছে এবিভিপির বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পুরো মিছিলটাই উত্তাল হয়ে ওঠে উভয় দলের মধ্যে। বেশ কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে কিছুটা সামাল দেন। দলের মধ্যে বাঘ বিতান্ডা চলতে থাকে।

এই বিভাগের আরও খবর

Back to top button