আবহাওয়া

উজানের ঢল ও টানা বর্ষণে বন্যার শঙ্কা: নৌপথে সতর্কতা, স্থলপথে দুর্ভোগের আশঙ্কা।

বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আগামী দিনের আবহাওয়া পরিস্থিতি, উজান থেকে নেমে আসা ঢল এবং অব্যাহত মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চল,দক্ষিণ-পূর্বাঞ্চল এবং নদী অববাহিকার নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।সাম্প্রতিক ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে, যা নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও নদীর পানি বৃদ্ধি করতে পারে।নৌপথের ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। তাই ছোট নৌযান, মাছ ধরার ট্রলার ও ইঞ্জিনচালিত নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং নদীতে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।বিশেষ করে পদ্মা, যমুনা, মেঘনা, সুরমা, কুশিয়ারা, তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকার নৌপথে ঝুঁকি বেশি থাকতে পারে।স্থলপথেও দুর্ভোগের আশঙ্কা রয়েছে।পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের ঝুঁকি থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি সড়কে চলাচলে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন সড়ক নিচু এলাকায় পানিতে তলিয়ে গেলে যান চলাচল ব্যাহত হতে পারে।বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার প্রস্তুতি নেওয়া, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও জরুরি নথিপত্র নিরাপদে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।কৃষকদের পাকা ফসল দ্রুত ঘরে তোলা এবং গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নদ-নদীর পানি বৃদ্ধি বা হ্রাসের ওপর ভিত্তি করে নতুন সতর্কবার্তা প্রকাশ করা হবে। তাই সর্বশেষ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির সরকারি নির্দেশনা নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button