ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গীতে ৫৪০ উপকারভোগীর মাঝে ২ হাজার ৭০০টি গাছের চারা বিতরণ।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
১২ জুলাই ২০২৬ (রবিবার) সকাল ১১:০০টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৫৪০ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে ২ হাজার ৭০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা কৃষি অফিসার মোছাঃ তামান্না ফেরদৌস, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ গুলজার হোসেনসহ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,কর্মসূচির আওতায় ২০০ জন উপকারভোগীকে জনপ্রতি ৫টি করে আম, কাঁঠাল ও লিচুর ফলজ চারা, ৬০ জনকে জনপ্রতি ৫টি করে মাল্টা ও কমলার চারা এবং ২৮০ জনকে জনপ্রতি ৫টি করে জাম, সুপারি, মেহগনি, নিম ও বেলের চারা বিতরণ করা হয়।এছাড়া প্রতিটি উপকারভোগীকে বিতরণকৃত ৫টি চারার পরিচর্যার জন্য ২৫ কেজি জৈব সার এবং গাছ সুরক্ষার জন্য ৫টি বাঁশের খুঁটি প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিস জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং ফলজ ও বনজ গাছের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button