রাজশাহী

নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসকে শুভেচ্ছা ও অভিনন্দন।

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৬–-২০২৭ অর্থবছরের নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগপোযোগী বাজেট ঘোষণা করায় সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আজ রবিবার (৫ জুলাই) সকালে নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তরকক্ষে সাক্ষাৎ করে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিকের প্রকৌশল বিভাগ, রাজস্ব বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও সচিবালয় বিভাগের সাধারণ প্রশাসনিক শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় রাসিক প্রশাসক মহোদয় রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৬–-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি নাগরিক সেবা সুনিশ্চিত করতে সকল কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন। এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সহ সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button