

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধি:
নারী কৃষকদের জীবন মান উন্নত করতে বিভিন্ন সাপোর্টের অংশ হিসেবে ক্ষুদ্র বীজ উদ্যোরে প্রারম্ভিক খরচের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গেটস ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আভাস এর নেতৃত্বে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিন্দু’র উপদেষ্টা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গাজী আজিজুর রহমান। বিন্দু’র প্রোগ্রাম অফিসার জাকিয়া রাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিণন সাহা। তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারীদের সম্পৃক্ত করতে পারলে উন্নয়ন ত্বরান্বিত হবে। পতিত জমিতে ও নিজস্ব জায়গায় চাষাবাদের মাধ্যমে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে। এতে নিজ পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে এবং আর্থিকভাবেও সফলতা অর্জন সম্ভব হবে।তিনি আরও বলেন,কৃষিক্ষেত্রে সফলতা পেতে হলে পন্য উৎপাদন, বাজারজাতকরণ ও পুষ্টি চাহিদা সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। এজন্য প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।সরকারি ও বেসরকারি নানামূখী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, বিন্দু’র উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্যাহ ইব্রাহিম প্রমুখ।নারী কৃষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন চামেলী কৃষক গ্রুপের সভাপতি নাজমা বেগম,বাজারগ্রাম কৃষক গ্রুপের সভাপতি আনোয়ারা বেগম প্রমুখ।প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রোগ্রাম অফিসার শাহিন ইসলাম। অনুষ্ঠান থেকে কালিগঞ্জ উপজেলার ৪ ইউনিয়নের ১৩ টি নারী কৃষক সমিতির প্রত্যেককে ৩০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন অতিথিবৃন্দ।










