বান্দরবান

মানিকপুর পুরাতন বাজার খেয়াঘাট নিলাম সম্পন্ন।

মোঃ নাজমুল হুদা চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মানিকপুর পুরাতন বাজার খেয়াঘাট (নদী) এর বার্ষিক ইজারা নিলাম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মানিকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আগ্রহী ইজারাদাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নিলাম কার্যক্রমে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক রূপায়ন দেব। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ নুরউদ্দিন সোহেল, স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুধীজন।উন্মুক্ত নিলামে সর্বোচ্চ ৫ লাখ ৫০ হাজার টাকা দর দিয়ে মোঃ রিদুয়ান খেয়াঘাটটির ইজারাদার হিসেবে মনোনীত হন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, নিলাম প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা ও নিয়ম মেনে সম্পন্ন হয়েছে।স্থানীয়দের প্রত্যাশা, নতুন ইজারাদারের মাধ্যমে খেয়াঘাটের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ যাত্রীদের চলাচলে সুবিধা বৃদ্ধি পাবে। একই সঙ্গে নৌপথের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এই বিভাগের আরও খবর

Back to top button