চাঁদপুর

চাঁদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসা সেবা।

স্টাফ রিপোর্টার:
সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে সামাজিক সংগঠন “বিজয়ী”-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সংগঠনটির ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের আয়োজনে এবং চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) চাঁদপুর পৌর এলাকার পুরানবাজারে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। একইসঙ্গে রোগীদের মাঝে প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর-এর মেডিকেল অফিসার ও আয়-ব্যয়ন কর্মকর্তা ডা. মেহেদী হাসান শুভ। তিনি রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সম্পর্কে পরামর্শ দেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, স্বপ্নদ্রষ্টা আশিক খান, তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, সুমন বেপারী, ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও “বিজয়ী”-এর স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। আয়োজক তানিয়া ইশতিয়াক খান বলেন, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিকতা—এই বিশ্বাস থেকেই তারা দীর্ঘদিন ধরে চাঁদপুরের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি জানান, বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, চক্ষু চিকিৎসা, দরিদ্র রোগীদের মাঝে চশমা প্রদান এবং ছানি অপারেশনের ব্যবস্থা—এসব কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।তিনি আরও বলেন, গত ছয় বছর ধরে ধারাবাহিকভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা তাদের জন্য গর্বের বিষয়। মানুষের ভালোবাসা ও সহযোগিতাই তাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি এবং সবার কাছে দোয়া কামনা করেন।
স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম সমাজের অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং প্রশংসনীয়।

এই বিভাগের আরও খবর

Back to top button