শুভেচ্ছা

ড. মাহদী আমিনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা মনোনীত করায় ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের শুভেচ্ছা।

ডেক্স রিপোর্টঃ
ঢাকা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা এবং প্রবাসী কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনীত করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকায় তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ড. মোঃ সলিম উল্যাহ, সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশীদ পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা ও চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রইস হোসেন সিকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ড. মাহদী আমিনকে নতুন দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানান এবং চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, প্রবাসী কর্মসংস্থান বৃদ্ধি এবং তরুণ সমাজের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় হাইমচরের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও সমাজসেবক ড. মোঃ সলিম উল্যাহ এবং সাবেক ছাত্রদল নেতা রইস হোসেন সিকদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও বিচক্ষণ সিদ্ধান্তের ফলেই ড. মাহদী আমিনের মতো একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও দক্ষ ব্যক্তিত্ব প্রতিমন্ত্রী পদমর্যাদায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তারা আরও বলেন, ড. মাহদী আমিনের দীর্ঘদিনের অভিজ্ঞতা, জ্ঞান ও নেতৃত্বগুণ দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, প্রবাসী কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি এবং সার্বিকভাবে দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, তাঁর নেতৃত্বে চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।শেষে ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ড. মাহদী আমিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও তাঁর দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়।

Back to top button