অভিযান

জাটকা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনে ৪ জেলেকে আটক করলো নরসিংহপুর ফাঁড়ির নৌ পুলিশ।

মোঃ হোসেন গাজীঃ
জাটকা সংরক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য পদ্মা মেঘনায় দুই মাস সরকার নিষেধাজ্ঞা দিয়েছেন। ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল ২ মাস সবধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে মাছ শিকার করার দায় ৪ জেলেকে আটক করেছেন নরসিংপুর নৌ পুলিশ ফাঁড়ি। অভিযানের প্রথম দিনেই তারা মেঘনা নদীতে মাছ শিকার করার সময় তাদের আটক করা হয়। সোমবার ২ মার্চ নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এই তথ্য জানিয়েছেন। তিনি জানান ইলিশ অভয়াশ্রম অভিযান-২০২৬” উপলক্ষে গত ০১ মার্চ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/মোঃ ইয়াছিনুল হক এর নেতৃত্বে নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি, সখিপুর, শরীয়তপুর কর্তৃক গোসাইরহাট থানা এলাকাধীন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ নিধনকালে ০৪ জন জেলেকে কারেন্ট জালসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীগন শরীয়তপুরের গোসেরহাট থানার বিভিন্ন এলাকার আহিম আলী (৫৫), পিতা- আলী হোসেন ঢালী, মোজ্জাফর (৩৫), পিতা-মৃত নূরুজ্জামান, আব্দুল মালেক (৫৫), পিতা-মৃত শহিদ আলী, হোসেন মাঝি (৫৩), পিতা-মৃত রবিউল্লাহ মাঝি। পরবর্তীতে উক্ত ০৪ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। জেলে ও মৎস্য পেশার সাথে জড়িত সকল ব্যক্তিদেরকে “ইলিশ অভয়াশ্রম অভিযান-২০২৬” এর বিষয়ে সর্তক করা হয় এবং সরকার কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ করা হয়। তাছাড়া নদীপথে বেপরোয়া গতিতে জাহাজ চালানোর জন্য ০১টি বাল্কহেড আটক করে ০২ জন আসামীর বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা প্রদান করা হয়। আসামীর নাম ০১। মোঃ জাহাঙ্গীর হোসেন (৫৭), পিতা-মৃত আব্দুল গণি তালুকদার, মাতা-মৃত সালেহা বেগম, সাং-নান্দুহার, ০৪নং ওয়ার্ড, ইউপি-সুঠিয়াকাঠি, থানা- নেছারাবাদ, জেলা-পিরোজপুর, ০২। মোঃ ইসমাইল হোসেন (২৯), পিতা-সিদ্দিকুর রহমান, মাতা-নূরনাহার বেগম, সাং- নোয়ারাই ইসলামপুর, ০২নং ওয়ার্ড, ইউপি-নোয়ারাই, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ।

এই বিভাগের আরও খবর

Back to top button