বিনোদন

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্টার ইতিবৃত্ত গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।

নাজমুল হাসান স্টাফ রিপোর্টারঃ
এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে আজ ধানমন্ডি ক্লাব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের উদ্যোগ কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রচেষ্টার ইতিবৃত্ত গ্রন্থের প্রকাশনী উৎসব ও ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোরগ উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় চৌধুরী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী ড.এম ওসমান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত এন্টনি জেনারেল ব্যারিস্টার আরশাদুর রউফ, বিশিষ্ট ভাষাবিদ ও বাংলায় একাডেমির সাবেক মহাপরিচালক মনসুর মুসা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন,ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি সাবেক সচিব এ এস এম আব্দুল হালিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সচিব ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি আহবায়ক এ কে এম ইহসানুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন, তাসমিম সিদ্দিকী,মোসউদ্দিন সাকের, আব্দুস সামাদ খোকন,
আতা সরকার প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথিদের আপ্যায়িত করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button