উদ্যোগ

হাইমচরে শীতবস্ত্র নিয়ে কৃষকদের পাশে কৃষক সংগ্রাম পরিষদ।

ডেক্স নিউজঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় অসহায় ও হতদরিদ্র কৃষকদের মানবিক সহায়তায় এগিয়ে এসেছে কৃষক সংগ্রাম পরিষদ। “মাটি যার অধিকার তার—এই মানবিক স্লোগানকে সামনে রেখে নদীমাতৃক হাইমচরের বিভিন্ন এলাকার হতদরিদ্র কৃষকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীতের এই সময়ে দরিদ্র কৃষকদের মুখে হাসি ফুটিয়ে এ আয়োজন ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুর রহমান গাজী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম পারভেজ, দপ্তর সম্পাদক জসীম উদ্দিন লিটন সরকার, কোষাধ্যক্ষ নূরে আলম আকন, প্রচার সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম হাওলাদার।এছাড়াও নির্বাহী সদস্য মোহাম্মদ আলী জিন্না কবিরাজ, আবু সুফিয়ান, তবিবুর রহমান রাশেদসহ সংগঠনের আরও অনেক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ বলেন, কৃষকই দেশের খাদ্যের যোগানদাতা, অথচ সবচেয়ে বেশি কষ্টে থাকেন এই কৃষকরাই। তাই তাদের মুখে হাসি ফুটানোই আমাদের দায়িত্ব। মানবতার সেবাই আমাদের রাজনীতি—এমন প্রত্যয়ে কৃষক সংগ্রাম পরিষদ ভবিষ্যতেও কৃষকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে।শীতবস্ত্র পেয়ে অনেক কৃষক আবেগাপ্লুত কণ্ঠে জানান, এ ধরনের সহায়তা তাদের যেমন শীতের কষ্ট লাঘব করে, তেমনি মনে জাগায় বেঁচে থাকার নতুন আশার আলো। তারা কৃষক সংগ্রাম পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।হাইমচরের চরাঞ্চল, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসকারী কৃষকদের জীবন-সংগ্রামকে সহজতর করতে মানবিক সহায়তা ও অধিকার আদায়ের আন্দোলনে কৃষক সংগ্রাম পরিষদের কার্যক্রম এভাবেই এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।

এই বিভাগের আরও খবর

Back to top button