সাতক্ষীরা

পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভিন আক্তার খুকু এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য রাখেন এবং পরীক্ষার ফলাফল প্রকাশ করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রউফ।এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় প্রাক্তন শিক্ষিকা রাবেয়া খাতুন, প্রাক্তন সরকারি কর্মকর্তা নুর আহমেদ, বিদ্যালয় এর বিদ্যালয় এর সাবেক এসএমসি সভাপতি তুহিন জাহাঙ্গীর, সহ-সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, ইউপি সদস্যা মাহফুজা খাতুন, সাবেক ইউপি সদস্য শাকিলা আমিন পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক হুমায়ুন কবীর প্রমূখ। এ বছর বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩০৪ জন, তার ভেতর থেকে ৩০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ৩০০ জন উত্তীর্ণ হয়েছে। এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সেই সাথে তারা পরবর্তীতে যেন আরো ভালো কিছু করতে পারে সেই সব বিষয় মূল্যবান বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

Back to top button