সাতক্ষীরা

কালিগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে প্রতিবন্ধীদের শীতবস্ত্র প্রদান।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষ্ণনগর ইউনিয়ন মহিলা বিভাগের উদ্যোগে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র চাদর উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি ও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী।ইউনিয়ন আমীর মুহাম্মদ ইব্রাহিম বাহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের উপজেলা তালীমুল কোরআন বিভাগীয় সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান হাবীবি,মানব সম্পদ বিভাগীয় সেক্রটারী মুহাঃ ইউছুফ আলীউপজেলা মহিলা বিভাগের সহকারী মোছাঃ ছালেহা পারভীন,মহিলা বিভাগের ইউনিয়ন সভানেত্রী আনজুয়ারা পারভীন,সেক্রেটারী মুনিরা পারভীনসহ অন্যন্য দায়িত্বশীলাবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী বলেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে সুস্থ প্রতিবন্ধী ধনী গরীব শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষসহ সকল শ্রেণি পেশার সবাই মিলে সম অধিকার ভোগ করবেন।তিনি বলেন, ক্ষুধা, দারিদ্র, অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আমরা এমন এক সমাজ জাতিকে উপহার দিতে চাই যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না। ধর্ম,বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button