জামালপুর

সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।

আল আমিন হাসান জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সরিষাবাড়ী উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম ২০২৫-২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটির সংগ্রহকেন্দ্র ছিল সরিষাবাড়ী এলএসডি ,জামালপুর। অনুষ্ঠানাটি বৃহস্পতিবার বিকালে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে সরিষাবাড়ী উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটির কার্যক্রমের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ তাসনিমুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অণুপ সিংহ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আশিসুল ইসলাম, ধান ব্যবসায়ীরা-সহ স্থানীয় ডিলার, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও খবর

Back to top button