

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নে একই এলাকায় দুই ব্যক্তির অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্ট্রোকজনিত কারণে এবং মোটর সাইকেল দুর্ঘটনায় এই দুই ব্যক্তির মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো চরভৈরবী ইউনিয়নজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্ট্রোক কেড়ে নিল জাহাঙ্গীর আলম (টিটো)-এর প্রাণ চরভৈরবী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অত্যন্ত পরিচিত মুখ জাহাঙ্গীর আলম (টিটো) স্ট্রোকজনিত কারণে মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় হঠাৎ মৃত্যুবরণ করেন। তিনি ৮ নং ওয়ার্ডের বাসিন্দা এবং মরহুম আবদুল খালেক প্রধানীয়া ও জাহানারা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান।সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন। টিটো ছিলেন মিজানুর রহমান প্রধানীয়ার ছোট ভাই। তাঁর অকাল প্রয়াণে পরিবারে নেমে এসেছে চরম শোকের আবহ। মৃত্যুকালে তিনি ৩ ভাই ও ২ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বিনয়ী স্বভাবের জন্য স্থানীয়দের কাছে তিনি খুবই প্রিয় ছিলেন। টঙ্গীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিমুল গাজির মৃত্যু আরেকটি হৃদয় বিদারক ঘটনা ঘটে। চরভৈরবী দক্ষিণ বগুলা কান্দি নির্বাসী মরহুম আলী আহম্মদ গাজির ছোট ছেলে মোঃ শিমুল গাজি গতরাতে টঙ্গীতে এক মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।অত্যন্ত হাসিখুশি ও প্রাণবন্ত শিমুল গাজির এই আকস্মিক মৃত্যুতে তাঁর বন্ধু-বান্ধব ও স্বজনেরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর থেকে নেমে আসে এক চাপা নিস্তব্ধতা। শোকের মাতম চরভৈরবীজুড়ে মাত্র একদিনের ব্যবধানে এলাকার দুই প্রিয় সন্তানের অকাল প্রয়াণে চরভৈরবী ইউনিয়নসহ হাইমচরের স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত টিটো এবং শিমুলের পরিবার ও স্বজনদের মাঝে এখন চলছে শোকের মাতম। স্থানীয়রা বলছেন, এমন দুঃখজনক ঘটনা সাম্প্রতিক সময়ে আর ঘটেনি। সকলেরই প্রার্থনা— মহান আল্লাহ যেন এই দুই আত্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন। এই শোকাবহ মুহূর্তে আমরা গভীরভাবে সমবেদনা জানাই এবং তাঁদের আত্মার শান্তি কামনা করি।










