

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম পদোন্নতি পেয়ে দায়িত্ব গ্রহণ করেছেন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে। তার এই পদোন্নতিতে আনন্দের জোয়ার বইছে পুরো হাইমচরে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ, শিক্ষক, ব্যবসায়ী ও সর্বস্তরের সুশীল নাগরিকবৃন্দ তাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। জনপ্রতিনিধিদের ভাষায়, মোঃ শাহ আলম একজন পরিশ্রমী, সৎ ও মানবিক পুলিশ কর্মকর্তা। দায়িত্ব পালনের শুরু থেকেই তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে হাইমচরবাসীর নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার পেশাগত নিষ্ঠা, জনগণের প্রতি আন্তরিকতা ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা তাকে করেছে সবার প্রিয়মুখ। স্থানীয়রা জানিয়েছেন, ওসি মোঃ শাহ আলমের নেতৃত্বে হাইমচরে আইনশৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। বিভিন্ন সময় সমাজবিরোধী কর্মকাণ্ড দমন, মাদক নিয়ন্ত্রণ, এবং জনগণের আস্থা অর্জনে তিনি যে ভূমিকা রেখেছেন, তা এলাকাবাসীর মনে স্থায়ী দাগ কেটেছে। হাইমচরের সর্বস্তরের মানুষ বিশ্বাস করেন, নতুন দায়িত্বে থেকেও তিনি একইভাবে সততা, ন্যায়বোধ ও মানবিকতার সঙ্গে তার দায়িত্ব পালন করবেন এবং হাইমচর থানাকে আরও শক্তিশালী ও জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলবেন। তার পদোন্নতির এই সংবাদে হাইমচর থানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও দেখা গেছে আনন্দ ও উৎসবের আমেজ। সবাই আশা করছেন, অফিসার ইনচার্জ হিসেবে মোঃ শাহ আলমের দায়িত্ব পালন হাইমচরের আইনশৃঙ্খলা রক্ষায় নতুন দিগন্তের সূচনা করবে ইনশাআল্লাহ।










