রাজনীতি

হাইমচরে মহিলা দলের ৬ ইউনিয়নে কমিটি ঘোষণা।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের হাইমচর উপজেলার ৬টি ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোসাঃ মাকসুদা বেগম ও সদস্য সচিব মোসাঃ শাহানারা বেগম এর যৌথ স্বাক্ষরে ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।১ নং গাজিপুর ইউনিয়ন মহিলাদলের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি শাহানারা বেগম (বানু), সাধারন সম্পাদক সামছুর নাহার, সাংগঠনিক সম্পাদক রশিদা বেগম সহ আরো বিভিন্ন পদে ২৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।২ নং আলগী উত্তর ইউনিয়ন মহিলাদলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি শাহিনা বেগম, সাধারন সম্পাদক শাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক রোসনারা বেগম সহ আরো বিভিন্ন পদে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ৩ নং আলগী দূর্গাপুর দক্ষিন ইউনিয়ন মহিলাদলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি আমেনা বেগম, সাধারণ সম্পাদক নাছিমা বেগম, সাংগঠনিক সম্পাদক পিয়ারা বেগম সহ আরো বিভিন্ন পদে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ৪নং নীলকমল ইউনিয়ন মহিলাদলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি শাহাজাদী বেগম, সধারন সম্পাদক মমতাজ বেগম, সাংগঠনিক সম্পাদক শাহানাজ সহ আরো বিভিন্ন পদে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।৫ নং হাইমচর ইউনিয়ন মহিলাদলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি সাজেদা বেগম, সাধারন সম্পাদক সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক আয়শা বেগম সহ আরো বিভিন্ন পদে ১১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ৬নং চরভৈরবী ইউনিয়ন মহিলাদলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি তাহামিনা আক্তার, সাধারণ সম্পাদক সাথি আক্তার, সাংগঠনিক সম্পাদক সাবিনা আক্তার সহ আরো বিভিন্ন পদে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button