শোক নিউজ

হাইমচর থানার ওসি মোঃ মহিউদ্দিন সুমন ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।

আল-আমিন হাইমচর চাঁদপুরঃ
চাঁদপুর জেলার হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন সুমন,দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সার রোগে অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।৩১ অক্টোবর শুক্রবার আনুমানিক সকালে দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সার রোগে ভোগার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে হাইমচর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মহিউদ্দিন সুমন গত ১৫ মে শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকার আজগর আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার Acute Myeloid Leukemia রোগটি ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য ২১ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় প্রেরণ করা হয় এবং সেখান থেকে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি) চিকিৎসাধীন ছিলেন,তার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে। তার বাবা মোঃ আমির হোসেন। তার স্ত্রী, দুই’ছেলে ও এক মেয়ে আছে।তিনি ১৭ অক্টোবর ২০২৪ সালে হাইমচর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন এবং যোগদানের পর থেকেই হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছিলেন।হাইমচর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃত্যুতে পুরো হাইমচর থানায় শোক বিরাজ করছে।

এই বিভাগের আরও খবর

Back to top button