সাতক্ষীরা

সাতক্ষীরায় সন্ত্রাস চাঁদাবাজ বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সোমবার ২০ অক্টোবর সাতক্ষীরার পাটকেলঘাটা
থানার আয়োজনে খলিষখালী বাজার সংলগ্ন প্রাঙ্গণে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ শাহীনুর রহমানের সভাপতিত্বে মাদক, সন্ত্রাস,চাঁদাবাজ , বাল্যবিবাহ,চোরাচালান ও ভূমি দস্যুতা সহ সকল অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), শেখ মোহাম্মদ নূরুল্লাহ, ডিআইও-১, (ডিএসবি), মোঃ মনিরুল ইসলাম, খশিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবির হোসেন প্রমূখ।এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুধীবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button