চাঁদপুর

চান্দ্রা ৭,৮ ও ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

মোঃ হোসেন গাজীঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর সদর-হাইমচর ৩ আসনের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের হাত কে শক্তি শালী করার লক্ষ্য চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবু হানিফ কাকন। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী মল্লিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ কাকন মিজির সঞ্চলনায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ খান,বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মোঃ আবুল হাসেম গাজী,সোহেল মৃধা,মোঃ আউয়াল, মোঃ জাহিদুল ইসলাম নোমান,আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন মফু, সিনিয়র সহ সভাপতি মোঃ মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিন্ট মাঝি, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মাসুদ মিজি, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান, এছাড়া আরো উপস্থিত সিনিয়র যুগ্ন আহ্বায়ক শেখ মোহাম্মদ রুবেল, যুগ্ন আহ্বায়ক রিয়াদ মিয়া, আল আমিন ছৈয়াল, ইমাম হোসেন ঢালী, হান্নান ভূইয়া, সদস্য সেলিম শেখ, লিটন শেখ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সুমন খান,নাছির গাজী, সুজন গাজী সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠান শেষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ শফিকুর রহমান পাটওয়ারী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুদ মিজি কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করে বিদায়ী সংবর্ধনা জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button