

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইমন তালুকদার (পিতা: মনসুর তালুকদার) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন।তাঁর বয়স ২২ বছর।গত ২৭ সেপ্টেম্বর,
শনিবার সকালে বাড়ি থেকে মুরাদিয়া কলবাড়ি বাজারের উদ্দেশ্যে বের হন। কিন্তু এরপর থেকে আর তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েছেন, তবে এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি।নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল ট্রাউজার ও টি-শার্ট। তিনি কিছুটা বাকপ্রতিবন্ধী স্বভাবের, ফলে স্পষ্টভাবে কথা বলতে পারেন না।কোনো সহৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেলে অনুগ্রহ করে এ দুটি নম্বরে ০১৭৪৮১১০০৩১, ০১৭৬৬১৪৫৭৬৫, যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।










