চাঁদপুর

চান্দ্রা বাগাদী ও তরপুরচন্ডী স্বেচ্ছাসেবক দলের পক্ষে থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা।

বিশেষ প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ও জেলা বিএনপির সভাপতি,সদর-হাইমচর’ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এর হাত কে শক্তিশাল করার লক্ষ্য চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা, বাগাদী ও তরপুরচন্ডী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি উপহার প্রদান করা হয়। গত বৃহস্পতিবার রাত ৮ টায়- চান্দ্রা,বাগাদী ও তরপুরচন্ডী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সকল নবাগত কমিটির পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব জুনায়েদ উল্লাহ খান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আঃ হান্নান, যুগ্ন আহ্বায়ক আঃ আউয়াল ও সোহেল মৃধা সকল নেতৃবৃন্দের কে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান। এসময় ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন চান্দ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী মল্লিক,সদস্য সচিব কাকন মিজি, সাবেক সভাপতি মাসুদ মিজি। বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শিবলু বেপারী, সদস্য সচিব মমিন গাজী। এসময় আরো ফুলেল শুভেচ্ছা জানান তরপুরচন্ডী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ছিদ্দিক খন্দকার, সদস্য সচিব মোঃ এমরান গাজী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ সোহেল গাজী সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নব কমিটির সকল নেতৃবৃন্দেরা ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button