সাতক্ষীরা

দেবহাটায় বহেরা দারুল উলুম আলিম মাদ্রাসায় প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিল।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ার বহেরা দারুল উলুম আলিম মাদ্রাসায় প্রথম বর্ষের উদ্ধোধনী ক্লাস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকায় বহেরা দারুল উলুম আলিম মাদ্রাসায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়ালিদ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম। বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুস সাত্তার ও সাবেক সভাপতি নুরুল মোমিন।এ সময় শিক্ষক ইদ্রিস আলী, মাওলানা খাইরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, কবিরুল ইসলাম, সাংবাদিক রুহুল আমিন, গ্রাম ডা: হাফিজুল ইসলাম, শোকর আলী সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস সাত্তার।

এই বিভাগের আরও খবর

Back to top button