

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার দেবহাটার কুলিয়া পীরবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর শুভ জন্মদিন তথা পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব নামাজের পরে কুলিয়া পীর বাড়ী জামে মসজিদে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী পালিত হয়। পীর বাড়ী মসজিদ কমিটি ও এলাকাবাসীর আয়োজনে উক্ত মসজিদের সভাপতি মোঃ সামসুদ্দোহা আনছারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মহানবী হযরত মোহাম্মদ (স.) এর জীবনী সম্পর্কে বক্তব্যে রাখেন কুলিয়া পীর নঈমউদ্দীন (রহ) হুজুরের বিশিষ্ট ভক্ত হাফেজ মাওলানা আব্দুস সাত্তার আজাদী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুরফুরা শরীরের খাদেম হাফেজ মোঃ ইমাদুল ইসলাম। এসময় আরো বক্তব্যে রাখেন পীর বাড়ী জামে মসজিদের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সহ সভাপতি, মেহেদী হাসান সুইট ও আবু সাঈদ মেম্বার, সহ সাধারণ সম্পাদক প্রভাষক ডাঃ তরিকুল ইসলাম ও আলহাজ্ব মোঃ আছাদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান ও আব্দুর রহমান সহ পীর নঈমউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ ও মসজিদ কমিটির সদস্যরা ও মুসল্লীরা। উক্ত ঈদ-ই- মিলাদুনব্বী অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা উপস্থিত থেকে হাম নাথ গজল পরিবেশন করেন। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (স.) জীবনী সম্পর্কে আলোচনায় বলেন, হযরত মোহাম্মদ( স.) এর জীবনকে বলা হয়েছে উসওয়াতুন হাসানাহ্ অথাৎ সুন্দরতম আদর্শ। তিনি বিশ্ব মানবতার জন্য যে অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, তা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারী হিসাবে পথ দেখাবে, তাকে অনুসরণ করলে মানুষ পরকালে সুখ সমৃদ্ধ লাভ করবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উক্ত মসজিদের ইমাম হাফেজ ইকরামুল ইসলাম। আলোচনা শেষে মাহফিল ও দোয়ার মধ্যে দিয়ে বিশ্বের মুসলমানদের শান্তি ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।










