

আল আমিন হাসান জামালপুরঃ
জামালপুর সরিষাবাড়িতে ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার ও জাতীয় পার্টির সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন গণ অধিকার পরিষদ পিংনা ইউনিয়ন শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন, জামালপুর জেলা গন অধিকার পরিষদের সভাপতি মোঃ ইকবাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম যুগ্ন সদস্য সচিব উপজেলা গন অধিকার পরিষদ। উক্ত বিক্ষোভ মিছিলটি পিংনা হাই স্কুল মাঠ থেকে শুরু করে পিংনা গরুর হাট হয়ে পিংনা ইউনিয়ন পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় মসজিদ মোড়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রিফাতুজ্জামান রিফাত, মোঃ রাজু আহমেদ মোহর সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক জেলা গন অধিকার পরিষদ জামালপুর, মোঃ নাঈম ইসলাম সভাপতি সরিষাবাড়ী ছাত্র অধিকার পরিষদ, মোঃ রবিউল ইসলাম যুগ্ন আহবায়ক, মোঃ রফিকুল ইসলাম কার্যকরী সদস্য, মোঃ আরিয়ান আতিক যুগ্ন সদস্য সচিব উপজেলা গণধিকার পরিষদ সহ ছাত্র ও গন অধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সরিষাবাড়ি উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক আল আমিন মিলু।










