গণমাধ্যম

দৈনিক নতুন আশা পত্রিকার চাঁদপুরে অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা।

ডেক্স রিপোর্টঃ
সরকারি মিডিয়া ভুক্ত দৈনিক নতুন আশা পত্রিকার চাঁদপুরে শাখা অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ২ জুন বুধবার বিকালে চাঁদপুর কোর্ট এর সামনে বিডি কারেন্ট নিউজ ২৪ ডট কম অফিসে “দৈনিক নতুন আশা পত্রিকা প্রচার বৃদ্ধি করার লক্ষে প্রাথমিক ভাবে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৈনিক নতুন আশার ভারপ্রাপ্ত ম্পাদক ও প্রকাশক আকাশ মিয়াজী। চাঁদপুরের গুনী সাংবাদিক শেখ মহসিন, সাংবাদিক খোকন পাটোয়ারী, সাংবাদিক ইঞ্জি. ইমরান হক, সাংবাদিক এসএস পারভেজ,এসএম জহিরুল ইসলাম, সাংবাদিক দীন মোহাম্মদ দিলরাজ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সবাই বিভিন্ন দিগনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সভায় সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ও নতুন আশা পত্রিকাটি উপস্থিত সবার হাতে তুলে দেন করেন ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মো: আকাশ মিয়াজী।

এই বিভাগের আরও খবর

Back to top button