

এস এম রফিক ঢাকাঃ
ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে রাজধানীর পল্লবী ও রূপনগরে সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে নিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণ করা সাধারণ মানুষের মাঝে আনন্দঘন অবস্থা বিরাজ করেছিল। তারা বলছেন দীর্ঘ ১৭ বছর পরে নববর্ষ উদযাপনে এরকম আনন্দ তারা আর কখনোই পায়নি। শোভাযাত্রায় এক সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন- সাধারণ মানুষের মাঝে নববর্ষের আনন্দ বৈশাখী শোভাযাত্রায় বহিঃপ্রকাশ পেয়েছে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই প্রথম বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ মানুষ সুন্দরভাবে উদযাপন করছে। বিশেষ করে তৃণমূল থেকে সকল পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে আনন্দ উচ্ছ্বাস ভাগাভাগি করতে পেরেছে বলে জানিয়েছেন পহেলা বৈশাখের প্রত্যয় ব্যক্ত করে আমিনুল হক বলেন, আমাদের সকলের ভিতরে একটি ভ্রাতৃত্ববোধ ও একটি আন্তরিকতাবোধ সম্পর্ক রেখে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। একটা সম্প্রতির বাংলাদেশ গড়ার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ ভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব। এ সময় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে বসবাসরত বাংলা ভাষাভাষী সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোন হানাহানি বিশৃঙ্খলা এবং কোন রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। আমরা দল-মত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশে গড়তে চাই। বৈশাখী শোভাযাত্রা এতে অংশগ্রহণ করেন। আমিনুল হক জনাব জাহাঙ্গীর কবির জন। সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রুপনগর থানা যুবদল ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা) রূপনগর থানা ৯২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দীন. মোঃ নজরুল ইসলাম রূপনগর থানা সদস্য আব্দুল আল মামুন সাবেক সাধারণ সম্পাদক রূপনগর থানা যুবদল ঢাকা মহানগর উত্তর সেয়ভ খান আহ্বায়ক হাদিস ইসলাম রাজিব সদস্য সচিব রুপনগর থানা বিএনপি রুপনগর থানা সাবেক যুবদলের প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাস মোঃ জসিম সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নবী হোসেন ৯২ ওয়ার্ল্ড সভাপতি মোঃ আব্দুর রহিম যুগ্ম সাধারণ সম্পাদক ৯২ ওয়ার্ল্ড মোঃ জামাল মাতব্বর সাবেক ছাত্রনেতা।










