চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু।

মোঃ শাহিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটোরিক্সার ধাক্কায় ইসমাইল হোসেন নামে, (০৭) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার( ১০ এপ্রিল) দুপুরে রহনপুর আড্ডা আঞ্চলিক সড়কের বংপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, শিশুটি দৌড়ে রাস্তা পার হওয়ার সময় রহনপুর থেকে আড্ডাগামী একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি রইসউদ্দিন জানান,কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button