

নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বগুড়ায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে বগুড়ায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বগুড়ায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়েছবি: প্রথম আলো
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার রাতভর অভিযান চালিয়ে বগুড়া শহরের কলোনি, বনানী ও গণ্ডগ্রাম গ্রাম এলাকা থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। ডিবি পুলিশ বাদী হয়ে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে ছয়জনের বিরুদ্ধে মামলা করে। এ ছাড়া হামলার শিকার এক সাংবাদিক বাদী হয়ে বগুড়া সদর থানায় ১০ জনকে আসামি করে পৃথক একটি মামলা করেছেন। গ্রেপ্তার ছয়জন হলেন শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম দক্ষিণপাড়ার আবদুল মতিনের ছেলে রাকিবুল ইসলাম (২২), একই এলাকার বেলাল হোসেনের ছেলে হাবিবুর রহমান (২৫), গণ্ডগ্রাম নতুনপাড়ার হারুনুর রশিদের ছেলে তারিকুল ইসলাম (২২), একই এলাকার জিন্নাহ খানের ছেলে জিসান খান (২১), গণ্ডগ্রাম সারিয়াকান্দিপাড়ার মৃত মিলন হোসেনের ছেলে জিহাদ (২০) ও বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলা এলাকার আনারুল ইসলামের ছেলে টুটুল (২০)।গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় জেলখানা মোড়ে একটি জুস বারে দুই সাংবাদিকসহ তিনজন মারধরের শিকার হন।










